
সাব্বির হাসান আকাশ, মোংলা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মোংলা উপজেলা মৎস্য অফিস কতৃক নির্বাচিত জলাশয়ে মৎস অবমুক্তকরণ কর্মসুচির অংশ হিসেবে ২৯-৩০আগস্ট দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান প্রমূখ।
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণকালে অতিথিবৃন্দ বলেন উপকূলীয় মোংলা উপজেলার মৎস্য সম্পদ পরিকল্পিত উপায়ে আহরণের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মূদ্রা অর্জন এবং সুনীল অর্থনীতি বিকাশে গুরুতপূর্ণ অবদান রাখা সম্ভব।





