
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শিক্ষার্থীদের মাঝে আজ ২৪ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে রাজা সিতারাম রায়ের বাড়ির সামনে দোল মন্দির সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাইসাইকেল বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব ড.আশরাফুল আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহি অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ।





