
কাজল চন্দ্র কর, সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার, সিলেট বিভাগ, সিলেট জনাব মোঃ মশিউর রহমান এনডিসি মহোদয়, জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ সফর উদ্দিন মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাদি উর রহিম জাদিদ মহোদয়, সহকারী কমিশনার ভূমি জনাব স্বজল মোল্লা মহোদয়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।





