পাখি মাস্টার হত্যাকান্ডের বিচারের দাবিতে শিক্ষক সমাজের মানববন্ধন

0
14

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টারকে মসজিদের মধ্যে পিটিয়ে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে শিক্ষক সমাজ।

পাখি মাস্টার হত্যাকান্ডের বিচারের দাবিতে শিক্ষক সমাজের মানববন্ধন
পাখি মাস্টার হত্যাকান্ডের বিচারের দাবিতে শিক্ষক সমাজের মানববন্ধন

আজ ২১ জুন ২০২১ সোমবার উপজেলা সদরে শিক্ষক সমাজ মানব বন্ধনের আয়োজন করেন।উল্লেখ্য পাখি মাস্টারকে মাসজিদের মধ্যে তার প্রতিপক্ষ আক্রমণ করলে গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন।