
আক্তার মাহমুদ, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ঝিকরগাছা উপজেলার ফুল চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার অধ্যাপক নাসির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারণ ও বিশেষ প্রকল্প যগ্ম পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল কাদের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। সভাপতিত্ব করছেন যশোর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট তামিজুল ইসলাম খান।





