
রংপুর (কাউনিয়া) প্রতিনিধিঃ-
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যে আল কোরআন একাডেমি রংপুরের আয়োজনে কাউনিয়ায় উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (০৫ সেপ্টেম্বর) সকালের উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জামতলা মানস, ভায়ারহাট মানাস এবং টেপার ব্রীজ মানসে ৪০ কেজি নানা জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপস্থিত ছিলেন- আল কোরআন একাডেমির পরিচালক মোঃ মমিনুল ইসলাম সাজু, সমাজ সেবক মোঃ আব্দুল জব্বার, মোঃ কাজিম্মুদ্দিন কাজী, সাংবাদিক মোঃ জহির রায়হান, রাজবাড়ি স্কুলের পরিচালক মোঃ আবু মুসা আহম্মেদ, আল-কোরআন একাডেমির শিক্ষক হাফেজ মোঃ মাহবুব, হাফেজ মোঃ ফেরদৌস আলম প্রমুখ। এ সময় দোয়া করা হয়।





