
সোহেল আহমেদ ভূঁইয়া
সময়ের পাতা.কম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
কুমুদিনী ওয়েল ফেয়ার ষ্ট্রাট অফ বেঙ্গল এ-র জায়গা থেকে উচ্ছেদ কৃত শ্রমিকদের প্রণোদনা প্রদান করছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম সেলিম ওসমান। ২৬০ জন শ্রমিককে এই প্রনোদনা দেওয়া হয়। উক্ত প্রনোদনায় নগদ ৫০০০ টাকা সহ মাসিক বাজার ছিলো। তিনি আরো বলেছেন, এই ৫০০০ টাকা যেনো ব্যাংকে রাখে এবং অসহায় এই মানুষদেরকে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেবার ব্যবস্থা করার চেষ্ঠা করবেন। মাননীয় সাংসদ এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, ছাটাইকৃত শ্রমিকরা কি কাজ করতে পারবে এই ধরনের একটা দরখাস্ত যেনো নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে জমা দেয়। এতে করে তিনি চেষ্ঠা করবেন তাদের কর্মসংস্থানের ব্যবস্তা করার। অনুষ্ঠানে আরো ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ খালিদ হায়দার খান।





