
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক বালু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার সদুপুর
গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ইকতেখারুল ইসলাম।
আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন,আত্রাই-নওগাঁ রাস্তার আত্রাই উপজেলার সদুপুর নামক স্থানে ওই গ্রামের এরশাদ মোল্লা বিভিন্ন এলাকা থেকে ট্রাকযোগে বালু নিয়ে এসে জমা করে বিক্রি করছিলেন। জমাকৃত বালু ও বালুর পানি চলাচলের রাস্তার উপর ওঠে যান চলাচলে চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। পথচারীদের এমন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে ব্যবসায়ী এরশাদ মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী দুই দিনের মধ্যে বালু অপসারণ করে রাস্তা
থেকে কমপক্ষে ২০ফিট দুরে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।





