
সবাই জানেন যে তুরস্কে বেশ কিছুদিন যাবৎ আগুনে পুড়ে হাজার হাজার একর জমি ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিস অনেকখানি নিয়ন্ত্রনে আনতে পারলেও বেশ কিছু অংশের আগুন নিয়ন্ত্রন করতে পারতেছিলেন না। তাই সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা শুরু করে। ইস্তেস্কার নামাজ ও আদায় করে দোয়া করেছে যাতে আল্লাহ্ একটু বৃষ্টি দেন।
কিন্তু সমস্যা হলো এই আগষ্ট মাসে তার্কিতে বৃষ্টি হয়না। গ্রীষ্মের সময় পুরো তার্কিতে তাপমাত্রা বাড়তেই থাকে। বিশেষ করে আনতালিয়া উরফা আদান ইজমির এই অঞ্চলগুলোতে এই সময়ে তাপমাত্র ৪০ থেকে ৫০ ডিগ্রীতে থাকে। মেতিন উজা নামের এক সাংবাদিক টুইটারে লিখেছেন, “তুরস্কে বসবাসরত সবাই জানে যে অগাস্ট মাসে আনতালিয়া অঞ্চলে বৃষ্টি পড়ে না। তাই দোয়াতে না, বিজ্ঞানে বিশ্বাস করেন।”
কিন্তু আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেছেন। আনতালিয়ায় প্রচুর বৃষ্টি শুরু হয়। আগুন ও নিয়ন্ত্রনে চলে আসে। মানুষ খুশিতে যে যেখানে ছিলো দাঁড়িয়ে শুকরিয়া আদায় করতেছিলো। বৃষ্টিতে ভিজে ভিজে মুনাজাতে চোখের পানি ফেলছিলো।
‘তোমরা যদি আল্লাহকে সঠিকভাবে জানতে এবং বুঝতে, তাহলে তোমাদের দোয়ার পাহাড় নড়ে উঠতো।’
(সুয়ুতি, জামিউস সাগির 5: 319, হাদিস নং: 7448)
✍ ডাঃ মোঃ খালেদ বিন ফিরোজ





