
করোনাভাইরাস
উমর ফারুক
বিশ্ব জুড়ে আতঙ্ক যে আজ-
একটি মাত্র শব্দের কাছে,
শত শত ডাক্তার হার মেনেছে-
এই কভিড উনিশের এর কাছে।
বড় বড় নেতারাও রক্ষা পায়নি,
অনেকেরে প্রাণ গেছে বলি-
পৃথিবী আজ হয়ে গেছে অচল,
যুদ্ধ ছাড়াই সকল মানুষ গৃহবন্দি।
কেহ যায় না কাহারো কাছে-
রাখেনা কেহ আর হাতে হাত,
কেহ বলেনা পাশে আছি আমি;
প্রিয় —- যতই আসুক কালো রাত।
সকলেই বলে দূরে দূরে থাকো,
কাছে আসোনা আর আমার-
যতই আপন হওনা কেনো তুমি, এই বিপদে তুমি মোর পর।
যুগ যুগের ভালোবাসার ঘর,
ভেঙ্গে গেছে কতোনা করোনার কারনে,
কত সুখ ছিলো তাদের ঘরে- তবু তারা আছে দূরে সরে,
ছেড়ে আছে আজ একে অপরকে।
কত জনে কত কিছু বলে,
যুদ্ধ করবে তারা করোনার বিরুদ্ধে।
অনেকেই আবার প্রতিহত করবে,
মোকাবেলা করবে তাকে শক্তি দিয়ে।
কেহ বলেনা মুক্তি চাই মোরা প্রভূ,
তোমার এই গজব থেকে- মুক্তি দাও এই অভিশপ্ত মানব জাতিকে, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে ।





