সময়েরপাতাঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন,আগামী মার্চেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে নির্মিতব্য দ্বিতীয় ভৈরব রেল সেতু ও তিতাস নদীতে নির্মিত দ্বিতীয় তিতাস রেলসেতু।সেতু দুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত পুরোপুরি ডাবল/ডুয়েল লাইন হবে।ঢাকা- চট্টগ্রাম ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হলে সময় ও অর্থের যথেষ্ট সাশ্রয় হবে।তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া
অবরোধ ও হরতালের নামে রেলের বগিতে আগুন দিয়েছে।মানুষকে পুড়িয়ে মেরেছে।দেশের ক্ষতি করেছে।খালেদা জিয়া রাজনীতিতে ব্যর্থ হয়েছে আগামী নির্বাচনেও ব্যর্থ হবে।এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন,রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ভারতের রাষ্ট্রীয় ঋণের (এলওসি) আওতায় নির্মাণাধীন সেতু দুটির মধ্যে দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণে ব্যয় হচ্ছে ৬২০ কোটি টাকা ও দ্বিতীয় তিতাস রেলসেতু নির্মাণে ব্যয় হচ্ছে ১৯১ কোটি টাকা।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
জাতীয়
প্রধানমন্ত্রী মার্চেই উদ্বোধন করবেন দ্বিতীয় ভৈরব রেল ও তিতাস রেলসেতু







মন্তব্য করুন