বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে চলছে গণটিকা কার্যক্রম

0
18

আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:

আজ ২৬শে ফেব্রুয়ারি রোজ শনিবার পার্বত্য রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে একযোগে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে যথেষ্ট মানুষের সমাগম লক্ষ করা যায়।বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানা কেন্দ্রগুলো নিজ দায়িত্বে পরিদর্শন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মংক্যাসিং সাগর,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সু্বিমল চাকমা,সুবলং ইউপি চেয়ারম্যান তরুনজ্যোতি চাকমা,বরকল প্রেসক্লাবের সহ সভাপতি নিরত বরন চাকমা,সাধারন সম্পাদক মো আরিফুল ইসলামসহ আরো অনেকে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন জানান,আজ
বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে একযোগে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম পুরোদমে চলছে।ভুষনছড়া ইউপিতে সর্বোচ্চ ব্যাক্তিকে উক্ত টিকার আওতায় আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।