

সময়েরপাতা প্রতিবেদক:
“SADF Spread The Positivity” শিরোনামে ৮ নভেম্বর , ২০২২ তারিখে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাস অডিটোরিয়ামে হয়ে গেলে বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদক বিরোধী সংগঠন স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম কতৃক আয়োজিত একটি দুর্দান্ত সেমিনার।
হ্যা দুর্দান্ত সেমিনার। স্পীকার যখন শিক্ষার্থীদের প্রিয় ব্যক্তিত্ব সেমিনার তো অবশ্যই দুর্দান্ত হবে।এসএডিএফ এর আজকের সেমিনারে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক। সেই সাদমান সাদিক যাকে ফেসবুক,ইউ টিউব,ইনস্টাগ্রামে সবাই কোনো না কোনো ভাবেই দেখেছে। হোক সেটা অন্যতম অনলাইন শিক্ষামূলক প্লাট ফর্ম টেন মিনিট স্কুলের ভিডিও কিংবা হোক কোনো বিশ্বমানের বইয়ের রিভিউ , তাকে চিনে না এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া বিরল।
স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম বরাবর যে সেমিনার গুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য আয়োজন করে থাকে তার সব গুলোই শিক্ষার্থীদের ভবিষ্যত দিক নির্দেশনাকে কেন্দ্র করেই করা হয়ে থাকে। আজকেও সেই ধারাবাহিকতার ব্যাঘাত ঘটে নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজকের সেমিনারের স্পীকার কে নির্বাচন করেছেন স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম এর বর্তমান প্রেসিডেন্ট মো: মাইনুল ইসলাম সজীব। ফোরামের সদস্য এবং শিক্ষার্থীরা অবশ্যই তার এই নির্বাচনকে সাধুবাদ জানাবে,কারণ এমন আয়োজন অবশ্যই সকল শিক্ষার্থীর জন্য ফলপ্রসূ।
সাদমান সাদিক সকাল সাড়ে দশটার সময় উপস্থিত হন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রবেশের সাথে সাথেই অডিটোরিয়াম ভর্তি উৎসুক শিক্ষার্থীরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানায়। অডিটোরিয়াম ভর্তি শব্দ জোড়া ব্যাবহারের কারণ, আজকের সেমিনারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অডিটোরিয়ামের কোনো আসন ফাঁকা ছিল না । আর কেনই বা ফাঁকা থাকবে! প্রিয় ব্যক্তিত্ব সেমিনার পরিচালনা করবে সেখানে আসন ফাঁকা থাকা অবশ্যই বেমানান।
সাদমান সাদিক কে বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে স্টেজে সম্মান স্মারক তুলে দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,ইমেরিটাস অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফিরোজ আহমেদ স্যার এবং স্টুডেন্টস ওয়েলফেয়ারের উপদেষ্টা, রেহেনা আক্তার ম্যাম।
আজকের সেমিনারে সাদমান সাদিক শিক্ষার্থীদের কে গ্র্যাজুয়েশন কমপ্লিট এর পরে চাকরি ক্ষেত্রে, এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন । সেশনের মূল আকর্ষণ ছিল সাদমান সাদিক কতৃক শিক্ষার্থীদের বই উপহার দেওয়া। প্রশ্ন থাকতেই পারে যে, বই উপহার দেওয়া এমন কি ব্যাপার। না , বিষয়টা এমন যে, বই ছিল সংখ্যায় পাঁচটি কিন্তু শিক্ষার্থী ছিল বহু। তাহলে চিন্তার বিষয় এটাই যে, বই গুলো কারা উপহার হিসেবে পাবে। সাদমান সাদিক তখন একটি প্রশ্নোত্তর পর্ব করেন এবং বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেন এই উপহার। নুসরাত জাহান টুম্পা , তুষার, রানা মজুমদার, স্মৃতি সিমলা এবং দীপ্ত পান এই পাঁচটি বই উপহার।
সেশন শেষে ফোরামের প্রেসিডেন্ট মো: মাইনুল ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক মাসুদ সহ অন্যান্যরা সাদমান সাদিক কে ঘুরিয়ে দেখান স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সুন্দর ক্যাম্পাস টি।





