
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
স্টাফ রিপোর্টার (মুন্সিগঞ্জ).
গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ৩নং,টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের
সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হার্ব ল্যাবরেটরি স্কুলের উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও ছাতা বিতরণ করেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুর১২টায় গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন পরিষদের আওতাধীন
টেংগারচর গ্রামে হার্ব ল্যাবরেটরি বিদ্যালয়টি সদ্য প্রতিষ্ঠিত ২০১৯ সালে।অল্প কয়েক বছরে এ বেসরকারি বিদ্যালয়টি শিক্ষা প্রদানের মাধ্যমে গজারিয়ায় সুপরিচিত হয়ে উঠেছে।
বিদ্যালয়ে শিক্ষার পরিধি বৃদ্ধি জন্য ৫০ হাজার টাকা এবং
মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিফিন কেরি ও ছাতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য সফিকুল ইসলাম আরমান সিকদার,পনির সরকার,কুদ্দুস আলী,মোসাম্মৎ রুমি বেগম,আয়শা আক্তার,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও প্রধান শিক্ষক আহম্মেদ রুবেল সহকারি শিক্ষক সাইফুল ইসলাম,রোকছানা প্রধান,আতিকা ইসলাম,ফরিদা ইয়াসমিন,আয়শা সিদ্দিকা,শিলা,রিপা,সাদিয়া,শারমিন,লামিয়া।সে সময় আরো উপস্থিত ছিলেন
টেংগারচর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মোল্লা, টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টার,আল আমিন মোল্লা,টেংগারচর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ রুবেল সরকার সহ আরো সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গজারিয়া উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
শিক্ষার্থীরা জানান, আমরা খুব খুঁশি।এই অর্থ অবশ্যই আমাদের স্যারেরা আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য ব্যায় করিবে তাতে আমাদের হার্ব ল্যাবরেটরির শিক্ষার মান আরো গতিশীল হবে।আমরা লেখাপড়ায় ভালো স্বরূপ টিফিন বক্স এবং ছাতা উপহার পেয়েছি উপহার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।এই উপহার পেয়ে বিদ্যালয়ে যাওয়া এবং লেখা পড়াতে আগ্রহ বেড়ে গেল।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি বলেন, আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা ব্যক্তি মালিকানা। আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। কামরুল হাসান ফরাজি সাহেব বিদ্যালয়টি পরিদর্শন করে পূর্বের স্বীকৃতি অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও প্রধান শিক্ষক আহম্মেদ রুবেল স্যার এর নিকট চেয়ারম্যান সাহেব হস্তান্তর করেন, সে সাথে সকল ভালো কাজে তাদের পাশে আছেন বলে আশ্বাস দেন।
হার্ব ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতাও প্রধান শিক্ষক জানান,
হার্ব ল্যাবরেটরি বিদ্যালয়টি গজারিয়ায় একটি সু পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান।তিনি তাদের সর্বোচ্চ টি দিয়ে স্কুলের উন্নয়নের জন্য চেষ্টা করে যাবেন।তিনি আরো জানান, শিক্ষক মন্ডল এবং প্রতিষ্ঠাতাদের সকলের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নের জন্য যে সকল পদ্ধতি ব্যবহার বা গ্রহন করার প্রয়োজন আমি করে যাবো।আমি আশা রাখি গতবছরের ন্যায় এ বছর ও আমাদের শিক্ষার্থীরা শতভাগ সাফল্যের সাথে কৃতিত্ব বয়ে আনিবে।আশা করি আগের থেকেই আরো বেশি এবছর শিক্ষারমান উন্নয়ন আপনাদের চোখে পরিবে তাহ শিক্ষার্থীদের রেজাল্ট-ই প্রমান করিবে।আমরা প্রতিহিংসা হয় প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকি।




