সিলেটে মোটর বাইক ওনার্স এসোসিয়েশন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

0
20

মোস্তফা মারুফ (সিলেট প্রতিনিধি) :: বৃহত্তর সিলেট তথা বাংলাদেশে মোটরযানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থাকলেও শুধুমাত্র মোটর বাইক মালিকদের নিয়ে কোন সেচ্ছাসেবী সংগঠন পরিলক্ষিত হয়নি।

তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক অবস্থায় বৃহত্তর সিলেটের মোটর বাইক মালিকদের সামাজিক ও মানবিক কাজে একতাবদ্ধ করার প্রয়াসে সিলেটের কয়েকজন উদ্যোগী তরুণ মোটর বাইক ওনার্স এসোসিয়েশন, সিলেট নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।

মোঃ জসিম উদ্দিন কে সভাপতি,জায়েদ আহমদ কে সাধারণ সম্পাদক ও কাজী মুহিবুর রহমান সুমন কে সাংগঠনিক সম্পাদক করে একটি কাযর্করী কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি সংগঠনের গঠনতন্ত্র তৈরীসহ বৃহত্তর সিলেটে সদস্য বৃদ্ধিকরনে কাজ সহ এবং আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।