
মোস্তফা মারুফ (সিলেট প্রতিনিধি) : সিলেটের বিশ্বনাথের টেংরা গ্রামের সকল যুবকের উদ্যোগে ও গ্রামের বিত্তবানদের সহযোগিতায় আজ ২৩ এপ্রিল (শুক্রবার) টেংরা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবকের পরিশ্রমের ফলে সফল ভাবে সম্পন্ন হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিল। ইফতার মাহফিলে প্রায় পাঁচশত মানুষ সুন্দর ও সুষ্টুভাবে ইফতার করেন।
ইফতারের পূর্বে দুআ পরিচালনা করেন টেংরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আহাদ জিহাদী।





