
মোস্তফা মারুফ, সিলেট প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নে অলংকারী ইউনিয়ন স্বাধীনতা সরকারী প্রাথমিক বিদ্যালয় দপ্তরী সমিতির উদ্যােগে গতকাল ২৮ এপ্রিল রোজ বুধবার বড়খুরমা সরকারী প্রাঃ বিদ্যালয়ে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্টিত হয়। কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি একে এম মনোহর আলী’র সভাপতিত্বে ও জনাব গিয়াস আহমদ এবং জনাব খলিল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাখমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষা অফিসার রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা ও ৩নং অলংকারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিতার মিয়া, লালটেক তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব আজম আলী,শিক্ষক মাসুক মিয়া,নানু মিয়া,ওলিউর রহমান, আক্তার আহমদ, জনাব কাওছারুজ্জামান,হানিফ আলী,ছগির মিয়া প্রমুখ।




