
রাজিব প্রধান,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরের আলম মোল্লার বাসায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি গুলির খোসা উদ্ধার করে।
শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা জানান, গত রাত অনুমান রাত ১২ টার সময় আমার মোবাইলে একটি গ্রামীণ নাম্বার থেকে কল আসে। তারপর আমাকে অকথ্যগালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এরপর রাত পৌনে তিনটার দিকে আমার বাড়ি পৌরসভার ২ নং ওয়াড দক্ষিণ ভাংনাহাটি এলাকায় দুটি থেকে ৩ টি মোটরসাইকেল যোগে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আক্তার খানের নেতৃত্বে ৫/৬ জন যুবক এসে হানা দেয়।
ওই যুবকরা নুরে আলমকে নাম ধরে বাসা থেকে বের হতে ডাকাডাকি করে। একপর্যায়ে তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়ে। অবশ্য কেউ গুলিবিদ্ধ হননি। পরে ঘরের বারান্দায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে কয়েকটি পাখি পুড়ে মারা গেছে। কিছু আসবাবপত্র পুড়েছে। কেউ হতাহত হয়নি। বাসার লোকজন ও ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। নূরে আলম মোল্লার ধারণা, গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ট্রাক প্রতীকের পক্ষে কাজ করায় নৌকার লোকজন প্রতি হিংসা পরায়ন হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইন এ ফোন দিলে শ্রীপুর থানা পুলিশ এসে ছয়টি গুলির খোসা উদ্ধার করে নিয়ে যায়। পরদিন সকাল, অর্থাত মঙ্গলবার বেলা অনুমান ১২ টার দিকে সন্দেহ ভাজন জিজ্ঞাসা বাদের জন্য আরিফ খান নামে একজনকে আটক করা হয়েছে।




