রাণীনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

0
10

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতীর কল্যান কামনায় নওগাঁর রাণীনগরে সার্বজনীন প্রার্থনা,আলোচনাসভা ও
মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রা শেষে রাণীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, সাংগঠনিক সম্পাদক দিলিপ কুমার সরকার ও প্রচার
সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রসহ প্রমূখ উপস্থিত ছিলেন।