
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্দোগে নওগাঁর রাণীনগরে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার আয়োজনে বুধবার বিকেলে অফিস প্রাঙ্গণে অসহায় ৩শ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদার সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভীন এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মেহেদি মাসুদ, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন প্রমূখ।#





