
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য এসএম আল-ফারুক জেমস, নজরুল ইসলাম, মেজবাউল হক লিটন, নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ হোসেন, সাখাওয়াত হোসেন, বেদারুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিকদলের সভাপতি কাজী সাহাবুল আলম ও সম্পাদক নাছির উদ্দিন টনি, কৃষকদলের আহবায়ক আব্দুল মতিনসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#




