রাণীনগরে বোরো ধান/চাল সংগ্রহের উদ্বোধন

0
13

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে ধান/চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রয় কমিটির সভাপতি শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ওবাইদুল ইসলাম, খাদ্যগুদাম কর্মকর্তা হেলাল উদ্দীনসহ স্থাণীয় ব্যবসায়ী এবং দলীয় নেতা-কর্মীরা। খাদ্যগুদাম কর্মকর্তা জানান, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০টাকা কেজি দরে এক হাজার ৬০৩ মেট্রিকটন ধান এবং ৪৪টাকা কেজি দরে তিন হাজার ৭৩ মেট্রিকটন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।#