রাণীনগরে বাবলু কনস্ট্রাকশনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
9

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে বাবলু কনস্ট্রাকশনের পক্ষ থেকে ৭৩ জন গৃহনির্মাণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এইসব ঈদ উপহার শ্রমিকদের হাতে তুলে দেন বাবলু কনস্ট্রাকশনের প্রোপাইটর মোঃ বাবলু হোসেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। #