
স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিন প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ৩০ টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন এবং পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, থানার ওসি আবু ওবায়েদ প্রমূখ।
সঞ্চালনা করেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফ উদ্দিন মন্ডল।#




