
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ইসহাক সরদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান টুকু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
শনিবার(০৬ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক রোকুনুজ্জামান খানের সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির যৌথ সাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়েছে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোশারব হোসেন, সদস্য একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজে আলম সিরাজ, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শিমুল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




