রাণীনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0
9

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে র‌্যালী শেষে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, পল্লী সঞ্চয় ব্যাংক রাণীনগর শাখার ব্যবস্থাপক ইমান হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ।পরে অতিথিরা মেলার প্রযুক্তি প্রদর্শণী ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনদিন ব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ১৫টি প্রযুক্তি প্রদর্শণী ও ১৭টি স্টল অংশগ্রহণ করছে।#