রাণীনগরে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত

0
5

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপির দলীয় অফিসে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা কৃষক দলের কর্মী সভা প্রস্তুত কমিটির আহবায়ক আবদুল মতিন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজদার মোঃ শফিকুল ইসলাম (বেলাল)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক দেওয়ান মোফাকখায়রুল ইসলাম তারা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রেজাউল ইসলাম বাঘী।
এছাড়া উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খান রুকু, সদস্য এচাহক আলী, নজরুল ইসলাম মাষ্টার, মেজবাউল হক লিটন, আব্দুর রাজ্জাক, বিকাশ চন্দ্র সরকার, নওগাঁ সদর উপজেলা কৃষক দলের আহবায়ক এএনএম রাসেল আক্তার বিপু, আত্রাই উপজেলা কৃষক দলের আহবায়ক আলাউদ্দিন আলী, রাণীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম এমদাদ, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব বেলাল, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে রাণীনগর উপজেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।