
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সদরস্থ বিজয়ের মোড় নামক এলাকার ইসরাফিল আলম নভেল (৪৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গত ১৭ মে করোনায় আক্রান্ত হন। নভেল উপজেলার সদরস্থ বিজয়ের মোড় এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে (১১টায়) স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।





