
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর থানার আয়োজনে উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মাস্টার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ বাবু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিক, রাণীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আওরঙ্গজেব হোসেন (রাব্বী) প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন থানার এসআই কল্লোল। এছাড়াও পরিষদের মেম্বার, থানা পুলিশ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর গ্যাং,আত্মহত্যা রোধ, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী বিষয় নিয়ে আলোচনা হয়।#





