
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অব:) ড.ইউনুস আলী প্রামানিক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন। বুধবার দুপুরে নিজ বাসভবন উপজেলার মালশন নিলাল্মবরপুর গ্রামে এই অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বেশ কিছু নেতা/কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেয়। এসময় বক্তব্যকালে ড.ইউনুস আলী প্রামানিক আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে দলীয় প্রার্থী হিসেবে
মনোনয়ন চাইবেন তিনি। সেই লক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাণীনগর -আত্রাইউপজেলার জনসাধারণের সাথে মত বিনিময়,গনসংযোগ ও দলকে সুসংগঠিত করতে কাজ অব্যাহত রেখেছেন। তিনি এলাকার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এসময় ড.ইউনুস আলীর ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলী পরিবারের পক্ষ থেকে সবার সার্বিক সহযোহিতা কামনা করে
বক্তব্য রাখেন।#





