
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তৃতীয় দিনের মতো নওগাঁর রাণীনগরে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমুখ। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#





