রাণীনগর-আত্রাইয়ে ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে চাল বিতরণ

0
9

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এতিমখানা,লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসাসমূহে চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদল ফিতর উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল নিজস্ব তহবিল থেকে এই চাল বিতরণ করেন।
শনিবার দুপুরে এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এর নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠান উপজেলা সদরের ইটভাটা চত্বরে ১০০ কেজি করে মোট ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ৫হাজার ৩০০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ,প্রচার সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার, উপজেলা ছাত্রলীগের ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিক প্রমূখ উপস্থিত ছিলেন।#