
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ রবিউল করিম রনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলকুচি থানার দৌলতপুর ইউনিয়ন এর চর নবীপুর গ্রামে মাসুদ রানাকে চাইনিচ কুরাল দ্বারা আঘাত করে একই গ্রামের সন্ত্রাসী আল-আমিন, বয়স আনুমানিক ২০ বছর পিতা মোঃ আনসার আলী। 
সন্ত্রাসী হামলার স্বীকার মোঃ মাসুদ রানার মাথায় চাইনিস কুড়ালের আঘাত মাথার বাম সাইডে ২ ইঞ্চি ডিপ হওয়ায় প্রথমে এনায়েত পুরে বেতিল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুগির অবস্থার অবনতি দেখে তাৎক্ষনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করে দেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রুগির অবস্থার আরো অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
গত ২১.০৩.২০২১ সময় আনুমানিক ৪.৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে ভর্তি অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন রুগির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
উক্ত ঘটনার বিস্তারিত বিবরনের বর্ননা দিয়ে আহত মাসুদের বড় ভাই বাদী হয়ে গত শনিবার ২০.০৩.২০২১ ইং তাং সিরাজগঞ্জের বেলকুচি থানায় ৩২৬ ধারায়( এটেন্ট টু মার্ডার) মামলা দায়ের করেছেন।
উক্ত ঘটনার বিবরনের সময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষত বিক্ষত মাসুদের বড় ভাই মোঃ নজরুল ইসলাম। আহত মাসুদ রানা দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইস,এস,সি পরীক্ষায় জিপিএ ৪.৪৪ পেয়েছে।সে ভবিষ্যতে বাংলাদেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে “বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছিল বলে জানিয়েছেন, মামলার বাদী মোঃ নজরুল ইসলাম।
বাদী নজরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উক্ত ঘটনার জন্য দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।




