
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে খেলা শেষে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও ইকতেখারুল ইসলাম। এসময় সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম, ইউপি চেয়ারম্যান আফছার আলী, নাজমুল হক নাদিম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৬ মে উপজেলার আট ইউনিয়নের আট টিমে খেলা শুরু হয়ে পাঁচুপুর ও কালিকাপুর ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলায় পাঁচুপুর ইউনিয়ন বিজয়ী হয়। বিজয়ী দল জেলা পর্যায়ে খেলবে।





