রংপুরের কাউনিয়ায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক ব্যবসায়ী গলায় ফাঁস

0
18

জাকির ইসলাম মিন, কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ-গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজারে এ ঘটনা ঘটে।

রংপুরের কাউনিয়ায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক ব্যবসায়ী গলায় ফাঁস
রংপুরের কাউনিয়ায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক ব্যবসায়ী গলায় ফাঁস

নিহত ওই ব্যবসায়ী উপজেলার মহেশা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।কুর্শা ইউপি সদস্য বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক ঋণ থাকায় তার মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে এ ঘটনা ঘটিয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানান, ফার্নিচার ব্যবসার জন্য সুমন মিয়া একাধিক এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন। এ জন্য প্রতি মাসে তাকে ৪০-৪৫ হাজার টাকার মতো কিস্তি দিতে হয়। করোনা পরিস্থিতিতে ব্যবসা বন্ধ থাকায় কিস্তির চাপ বেড়ে যায়। এ কারণে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়।

 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুমন মীরবাগ বাজারে তার নিজের দোকানের পেছনের গোডাউনে গলায় ফাঁস দেয়। পরে দোকানের কর্মচারীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে, স্থানীয়দের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

ঘটনাস্থলে থাকা মুকুল মিয়া বলেন, ফাঁস দেওয়া অবস্থায় ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়েছে। পরিবারকে সান্ত্বনা দিতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে কিস্তির চাপের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।