
মুহিউদ্দিন নুর , দিনাজপুর প্রতিনিধিঃ মাদার তেরেসা স্মৃতি এ্যাওয়ার্ড ২০১৭ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মানিত ডিন ও হাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ডা: মোঃ ফজলুল হক(বীর মুক্তিযোদ্ধা) । “৭১ স্মৃতি সংসদ ও বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির” পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্র ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয় ।গত ১৬ তারিখে ঢাকার সেগুন বাগিচার প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মোঃ জয়নুল আবেদীন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড হোসনে আরা বেগম , অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন , খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মাহবুবুর রহমান , এছাড়াও জাতীয় পর্যায়ের অনেক দেশ বরেণ্য অতিথিরা উপস্থিত ছিলেন । এখানে বলে রাখা ভালো , আগামি ২১ এপ্রিল তিনি সংশপ্তকের পক্ষ থেকে (জাতীয় শিশু কিশোর সংগঠক ) আরেকটি মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন । সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মুজিবুল হক চুন্নু এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম তালুকদার , ভাষা সৈনিক রেজাউল করিম , রাজউকের যুগ্ন সচিব , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব কুদ্দুস আফ্রাদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. এস. এম. জাহাঙ্গীর আলম , কর কমিশনার ও উপদেষ্টা সংসপ্তক । বিশিষ্ট প্রানী গবেষক ও সমাজসেবক হিসেবে অবদান রাখার জন্য ৩ সদস্যের জুরি বোর্ড প্রফেসর ডা: ফজলুল হক কে অনুমোদন করেছেন । এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কয়েকজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন স্যারের এই পুরস্কার প্রাপ্তিতে আমরা গর্বিত ।





