কুড়িগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম (শিমুল)

0
40

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামবাসী সহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কুড়িগ্রাম পৌর যুবদলের আহবায়ক মো: শহিদুল ইসলাম (শিমুল)।

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হলো শান্তি সম্প্রীতির উৎসব। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ সহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আবারও এসেছে পবিত্র ঈদুল-আযহা।কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে।

তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, কুড়িগ্রাম পৌরবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। পবিত্র ঈদুল আযহার শিক্ষা থেকে সকলকে হিংসা বিদ্বেষ ভুলে ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্য বন্ধ ও ভালোবাসা পুর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা দরকার। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আযহার প্রধান শিক্ষা এবং পশু জবাই করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এটা আমাদের ধর্মীয় কর্তব্য। সবার জন্য আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।