কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু

0
17

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা সম্প‌র্কে আপন চাচা‌তো ভাই ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয়রা জানায়, বাসাবাড়ীর বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ লাইন নিয়ে ধান খেতে পানি দিচ্ছিলেন। এসময় খেলায় মগ্ন থাকায় অসাবধানতা বশত ঐ এলাকার আজিজুল হকের ছেলে আলিমুন (৫) ও মমিনুল হকের ছেলে আলামিন (১০) বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যুতায়িত হয়। বিদ্যুতায়িত দুই শিশুকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন। তিনি আরো জানান, এ ঘটনায় এক‌টি অপমৃত্যুর মামলার প্রস্তু‌তি চল‌ছে।