
জাকির ইসলাম মিন রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলা (রংপুর -কুড়িগ্রাম) সহাসড়কে সন্ধা সাড়ে ৫ টায় বাস,মোটরসাইকেল এবং পিকআপের সংর্ঘষে ১০ জন মোটরসাইকেল আরোহী ও অটো যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের কাউনিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জন গুরুতর আহত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কাউনিয়া উপজেলার হলদীবাড়ি বেলগেট নামক স্থানে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে রেলগেটে দাড়িয়ে থাকা পিকআপ,অটো ও মোটরসাইকেলকে কুড়িগ্রামগামী ফাইফ স্টার বাস সজোরে ধাক্কা দেয়।
এতে স্থানীয় ঔষধ ব্যবসায়ী মন্টু মিয়ার দোকানে পিকআপ টি ঢুকে পড়ে। দোকানে সেই সময় কেউ না থাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। অজ্ঞাত মোটরসাইকেল আরোহী ও কয়েকজন অটো যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই কাউনিয়া ফায়ার সার্ভিসের ১ ইউনিট উদ্ধার কাজে সহযোগিতা করেন।





