
রাজ-কুমার দেব রাজার হাট উপজেলা প্রতিনিধিঃ- গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন,”স্টুডেন্টস্ ব্লাড ডোনার সোসাইটি”নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

আজ (০৪ মে) মঙ্গলবার ২০ টি মসজিদ ও একটি আশ্রয় কেন্দ্র সহ কিছু অসহায় পরিবার এর মাঝে ইফতার বিতরণ করেছেন।
ঈদের আনন্দ সবার মাঝে সমান ভাবে উপভোগ করার লক্ষে কাজ করে যাচ্ছে একদল সেচ্ছাসেবী প্রবীন তরুণ তরুণী।
“স্টুডেন্টস্ ব্লাড ডোনার সোসাইটি”১.১.২০২০ সালে গঠন করেন,মুহাম্মদ ইসানুর রহমান সাঈদ। উক্ত সেচ্ছাসেবী সংগঠনটি বর্তমানে পরিচালনা করছে কিছু তরুণ তরুণী তাদের স্লোগান হচ্ছে, “জাগবে স্টুডেন্ট বাঁচবে মানবতা
“তারা নিজেদের কিছু সদস্যের কাছে মাসিক চাঁদা তুলে বিভিন্ন হতদরিদ্র এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় সাহায্য প্রদান করেন।
সংগঠনটির মূল কাজ হচ্ছে বিপদে পড়ে কোন মানুষ যেন রক্তের অভাবে না থাকে বিনামূল্যে রক্ত দান করা এবং খুঁজে বের করে দেওয়া।
স্টুডেন্টস্ ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠিতা এবং সভাপতি, মোঃ ইসানুর রহমান, বলেন আমি আমার কিছু বন্ধুদের নিয়ে এই সেচ্ছাসেবী সংগঠনটি জানুয়ারী ২০২০ প্রতিষ্ঠা করি।
সরকারি কিংবা কোন প্রভাবশালীর সহযোগিতা পেলে আমারা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো।





