মৌলভীবাজারে তিস্তা মানাষ নদীর উপরে সেতুটি যেন মরণফাঁদ!

0
19

জাকির ইসলাম মিন
রংপুর জেলা প্রতিনিধিঃ-

রংপুর জেলা কাউনিয়া উপজেলা ৫ নং বালাপাড়া,৩ নং ওয়ার্ড মৌলভীবাজার তিস্তা মানাষ নদীর উপরে সেতুটি মরণফাঁদ হিসেবে পরিণত হয়েছে। সেতুটি একাংশ ভেঙে গেছে অনেক আগেই। ভাঙ্গা অংশটি কাঠ-খুঁটি দিয়ে জোড়ালো।তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সেতু দিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ। এই সেতু কাউনিয়া উপজেলা তথা আরাজী হরিশ্বর,গেদ্দবালাপাড়াসহ প্রায় ১০ টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম।

সেতুটির দু-পাশে ভেঙ্গে যাওয়ায় বিপাকে পড়ে স্থানীয় জনগণ। তাই ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনছার আলী এবং ৩ নং ওয়ার্ড জনপ্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম তাদের নিজস্ব অর্থায়নে সেতুটির দুপাশে কাঠের চরা দিয়ে ৬০+১০ মিটার ভাঙ্গা অংশতে মানুষ চলাচলের উপযোগী করে দেন।

সেতুটির ভাঙ্গা অংশ নির্মাণ কাজ পরিদর্শনকালে জনাব আনছার আলী স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে বলেন, সরকারি কোনো বাজেট না আসা পযন্ত এই সেতু দিয়ে সকলকে পারাপারের অনুরোধ করেন।

নির্মাণ কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জনাব আনছার আলী, চেয়ারম্যান ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ,জানাব শহিদুল ইসলাম, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ, এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিগণ।