
মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী। প্রতিনিধি ৷৷ পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস-২০২১ উপলক্ষে ২৪/০৩/২০২১ বুধবার আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত কবিতা আবৃত্তিতে প্রথম স্থান পুরস্কার গ্রহন করছেন পূর্ণতা মুজাহিদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পটুয়াখালী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণী শেষে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দের তত্ত্বাবধানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ জেলা প্রশাসনের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু তোরণ পরিদর্শন করেন।





