
মো: বায়েজীদ হুসাইন, পটুয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে বিভিন্ন পেশার মানুষের মাঝে বিনামুল্যে ইফতার বিতারন করা হচ্ছে।

শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গন ও চৌরাস্তা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বের পাদদেশে বিনামুল্যে ইফতার সামগ্রী বিতারন করেন, পটুয়াখালীর কৃতি সন্তান মানবতার ফেরিওলা নামে খ্যাতি অর্জিত “মো:মেহেদী হাসান শিবলী” নামক এক যুবক।
ইফতার বিতারনের সময় আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী’লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহজ্জ জনাব “কাজী আলমগীর”। ইফতরের মাঝে রাখা হচ্ছে খেজুর, পানি,ছোলা বুট, ডিমসহ প্রায় দশ প্রকার ইফতার সামগ্রী।
এলাবাসী জানান, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই অসহয়,গরীব দূঃস্থদের মানুষের মাঝে অক্সিজেন,ঔষধ,খাবার ও নগত অর্থসহ বিভিন্ন রকমের সহায়তা করে আসছে এই মানোবতার ফেরিওলা মেহেদী হাসান শিবলী।





