
মো:বায়েজীদ হুসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ২ লাখ মিটার ঘন ফাসের অবৈধ জাল উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

দিনভর অভিযান চালিয়ে কলাপাড়ার রাবনাবাধ সাগরমোহনা ও আন্ধারমানিক নদী থেকে এসব জাল উদ্ধার করা হয়।
পরে পৌর-শহরের হেলিপ্যাড মাঠে আগুন দিয়ে জ্বালিয়ে এসব জাল ধ্বংশ করা হয়।
এসময় সহকারি কমিশনার ও নির্বাহী মেজিট্রেড যগতবন্ধু মন্ডল, উপজেলা সিনীযর মৎস কর্মকর্তা অপুৎশাহা, কুয়াকাটা নৌ পুলিশ ফারির ইনচার্জ মাহামুদ হোসেন মোল্লাহ ও এ এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ ফারির এ এস আই জানান, এসব জাল দিয়ে অসাধু জেলেরা ছোট চিংড়ি ধরতো, যেটা সম্পূর্ন অবৈধ।
জানতে চাইলে তিনি আরো জানান, সাগর ও নদীতে নৌ পুলিশের এ অভিযান অব্যহাত থাকবে।





