বরকল থানার অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেফতার

0
20

আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
আজ পার্বত্য রাঙামাটি জেলার বরকল থানার অফিসার ইনচার্জ মো নাসির উদ্দীনের নেতৃত্বে রাঙামাটি বিজ্ঞ আদালত কতৃক প্রেরীত দুই গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

আসামীদ্বয় হলেন অত্র উপজেলা ৪নং ভুষনছড়া ইউনিয়নের আমতলা গ্রামের বাসীন্দা মোঃ খলিলুর রহমান, পিতা-মতৃ মাজেদ আলী খান, এবং তার পুত্র মোঃ আমির হামজা, পিতা- খলিলুর রহমান।

এবিষয়ে অত্র থানার এসআই (নিঃ) শ্রী অভি গুপ্ত জানান,অদ্য ১৬/০২/২২ খ্রিঃ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোঃ নাসির উদ্দীন, অফিসার ইনচার্জ, বরকল থানা মহোদয়ের নেতৃত্বে আমিসহ সঙ্গীয়এসআই (নিঃ) মোঃ ইকবাল বাহার, এএসআই (নিঃ) ছেরাজুল ইসলাম সহ অভিযান পরিচালনা করিয়া বরকল থানার জিআর ওয়ারেন্ট ৯২/১৬ এর পলাতক আসামী মোঃ খলিলুর রহমান, পিতা-মতৃ মাজেদ আলী খান, মোঃ আমির হামজা, পিতা- খলিলুর রহমান, উভয় সাং-আমতলা, ০৪ নং ভূষণছড়া ইউপি, থানা-বরকল জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা’দ্বয়কে বরকল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।