নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবস

0
18

দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা ও ড্যানিডা এর আর্থিক সহযোগিতা এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।
প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ডাকাহার গ্রামে এই ঘাসের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাস চাষি মোঃ হাফিজার রহমান। তিনি ঘাসের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন ফিড সাব-ডিলার প্রতিনিধি মোঃ আব্দুর রহিম , ধাপেরহাট বাজার, দুপচাঁচিয়া। তিনি ফিড খাওয়ানোর উপকারীতা ও নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ডাকাহারের ঘাস চাষী মোঃ বেলাল হোসেন ঘাসের উপকারীতা খামারীদের মাঝে তুলে ধরেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, এতে খামারিরা ঘাস খাওয়ানোয় আগ্রহ প্রকাশ করেন। আগ্রহী কিছু খামারীদের তিনি মাঠ পরিদর্শনে নিয়ে যান। মাঠ দিবস শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে ঘাসের বীজ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (গো-খাদ্যের বাজার উন্নয়ন), মোঃ সৈকত হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের (লাইভষ্টক সার্ভিস), দুপচাঁচিয়া সদর ইউনিয়নের এল এস পি ও খামারী সহ অনেকেই।