
দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় লিড খামারীদের যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক ৩০ জনের একটি ব্যাচের ভ্রম্যমান সাত দিনের প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।
প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে আদমদিঘী উপজেলার আদমদিঘী সদর ইউনিয়নের জিনইর গ্রামে জিনইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিশ জনের একটি ব্যাচের সমাপ্তি ঘোষনা করা হয় ।
এ প্রশিক্ষণ পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ সিদ্দিকুর জাহান,ভেটেনারী সার্জন জনাবা পুজা সরকার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোঃ আমিনুর ইসলাম, সহযোগিতায় এলএসপি মোঃ রবিউল ইসলাম। প্রশিক্ষের বিষয় বস্তু ছিল গবাদি প্রানী ললন পালন ও গরু মোটা তাজা করন।প্রশিক্ষণ শেষে খামারীদের বক্তব্য তারা এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছে,এই প্রশিক্ষণ তাদের জীবনে আনেক পরিবর্তন বয়ে আনতে সক্ষম হবে বলে তারা মত পোষন করেন।
উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জনাব মোঃ মাহমুদ কবির, এমআরএমও জনাব মোঃ আল আমিন,ভিসিএফ ডাঃ নয়ন সরকার (লাইভস্টক),এভিসিএফ মোঃ কায়েশ সরদার(লাইভস্টক)সহ আমন্ত্রিত লিড খামারি বৃন্দু।





