
আরাফাত রহমান, জেলা প্রতিনিধি, রাজবাড়ীঃ
করোনাকালে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, থমকে ছিলো দেশের শিক্ষা ব্যবস্থা৷ এই থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থারই কিছুটা উন্নতি করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে নির্মিত হয় মাদরাসা ও এতিমখানা ৷ এরই মধ্যে একটি হলো সুর্য্যনগর দারুস সুন্নাহ হাফিজিয়া ও ক্বাওমি মাদরাসা৷
স্কুল বন্ধ থাকায় এলাকার ছোট ছোট ছেলেরা যখন চলে যাচ্ছিল বিপথে, ভুলে যাচ্ছিল আদব কায়দা, তখন রাজবাড়ি জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত সূর্য্যনগর রেলগেট বাজার জামে মসজিদ কমিটির উদ্যগে এলাকার সর্বস্তরের লোকের সার্বিক সহযোগিতায় গড়ে ওঠে প্রতিষ্ঠানটি৷
মাদরাসা শুরু হওয়ার প্রথম দিকে ছাত্রসংখা কম হলেও ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্রসংখ্যা, চলতে থাকে পাঠদান৷ মাদরাসা চালু হওয়ার মাত্র তিন মাসের মাথায় ২৮ জন ছাত্রের হাতে তুলে দেওয়া হয় পবিত্র কুরআন৷ জানানো হয় সংবর্ধনা৷
এখানে ধর্ম শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষার ব্যাবস্থাও করা হয়েছে৷ করোনাকালে থমকে যাওয়া শিক্ষাব্যাবস্থার মধ্যে সুর্য্যনগর মসজিদ কমিটির উদ্যগটি সত্যিই প্রসংসার দাবিদার৷





