৩৯৩১ জন করোনা রোগী নিয়ে নবম স্থানে রাজবাড়ী

0
12

আরাফাত রহমান, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:  বাংলাদেশের আর সব জেলার মতো রাজবাড়ীতেও দিন দিন বেড়েই চলেছে করোনা রোগী। গেল ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১০ টি। নতুন শনাক্ত ২৩ জন।

এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩৯৩১ জন। বাংলাশে সর্বাধিক করোনা আক্রান্ত জেলাগুলোর মধ্যে নবম স্থানে রাজবাড়ী। তালিকার শীর্ষে মৌলভীবাজার।

তালিকায় নবম স্থানে থাকলেও অন্যান্য জেলার তুলনায় মৃত্যুর হার খুবই কম। জেলাটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র ৩৬। যা মোট আক্তান্তের মাত্র ১.০৯২ শতাংশ।