

খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৩নং টেংঙ্গার চর ইউনিয়ন এর আওতাধীন বাজার ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি, নির্বাচিত হলেন সার্জেন্ট (অবঃ) আঃ মতিন সাহেব।
১৩/০৪/২০২২ খ্রিঃরোজ বুধবার সময় ১১ ঘটিকায় মুন্সীগঞ্জের,গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিটির সিনিয়র সদস্য আর্শাদ আলীর প্রস্তাবনায় মোঃ জহির দেওয়ানের সমর্থনে সকল সদস্যদের পুর্ণ সম্মতিতে এবং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভাটের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি পদে সার্জেন্ট(অবঃ)আঃ মতিন নব নির্বাচিত সভাপতি হন।
সার্জেন্ট(অবঃ)আঃমতিন ভাটের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম উক্ত মাদ্রাসার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সার্জেন আঃ মতিন সভাপতি হওয়ায়,উক্ত মাদ্রাসার কমিটির সদস্য এবং অভিভাবকরা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





